প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকলকে ‘না’ বলে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টায় ওই বিদ্যালয়ের মাঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত সমাবেশে তারা এ ঘোষণা দেয়। পরীক্ষার্থীদের পক্ষে ওই ঘোষণাপত্র পাঠ করে ফাহিম ইসলাম ও রুবাইয়া জাহান সুবর্ণা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জহিরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীসহ আবদুল কাইউম খান, কবির হোসেন মজুমদার, তোফাজ্জল হোসেন, জসিম উদ্দিন প্রমুখ। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি