নকলনবিশ অ্যাসোসিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকলনবিশদের চাকরি জাতীয় বেতন স্কেলভুক্ত ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন৷ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করা হয়৷ সমাবেশে বক্তারা বলেন, দেশের সব জেলার মহাফেজখানাসহ ৫০১টি সাব-রেজিস্ট্রি অফিসে ১৫ হাজার নকলনবিশ রয়েছেন৷ প্রায় ১৫ মাস ধরে তাঁদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না৷ এতে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন৷ অবিলম্বে নকলনবিশদের দাবি মেনে নিতে হবে৷ এই দাবি আদায়ে সংগঠনটির পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান পালন করা হবে৷ এ ছাড়া কাল বৃহস্পতিবার জাতীয় শ্রমিক লীগের সঙ্গে গণতন্ত্রের বিজয় কর্মসূচি ও আগামী শনিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন পালন করবে সংগঠনটি৷ বিজ্ঞপ্তি