নকলনবিশদের কলম বিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি স্থায়ী করা, ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধ ও বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে খুলনায় আধা বেলা কলম বিরতি পালন করেছেন নকলনবিশেরা (এক্সট্রা মোহরার)। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার নকলনবিশেরা গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত সদর রেজিস্ট্রি অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সাধারণ সম্পাদক ও সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. হানিফ দেওয়ান। সংগঠনের স্থানীয় নেতারা তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘ ৪৩ বছরেও নকলনবিশদের স্থায়ী করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে তাঁরা ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস কলম বিরতি পালন করবেন।