নকলনবিশদের কলমবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে গতকাল সোমবার লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় কলমবিরতি কর্মসূচি পালন করেছেন নকলনবিশেরা। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কলমবিরতির ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তারা বলেন, চাকরি জাতীয়করণ না হওয়ায় দুই উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের ৩৩ জন নকলনবিশ মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের ১০-১২ মাসের পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি