প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণ ও বকেয়া বেতনের দাবিতে মানিকগঞ্জে গতকাল বৃহস্পতিবার নকলনবিশ অ্যাসোসিয়েশনের জেলা শাখার সদস্যরা বিক্ষোভ মিছিল করেন। দুপুর ১২টার দিকে জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। জেলা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সেটি সমাবেশে মিলিত হয়। এতে নকলনবিশ অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. আজিজুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রানা, সিঙ্গাইর উপজেলা শাখার সভাপতি আবদুল আলিম প্রমুখ।