প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বাতিল করা হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মঙ্গলবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন। তিনি বলেন, এবার এসএসসি পরীক্ষায় কাউকে নকল করতে দেওয়া হবে না। নকল করে যেসব পরীক্ষার্থী পাস করতে চায়, তাদের ওই চিন্তা বাদ দিয়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়ার পরামর্শ দেন তিনি। মন্ত্রী প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। বিজ্ঞপ্তি।