নকলায় আ.লীগের প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলা পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হাফিজুর রহমানকে তৃণমূল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে নকলা মডেল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত দলীয় সভায় তাঁকে মনোনয়ন দেওয়া হয়।
হাফিজুর রহমান নকলা হাজী জাল মামুদ কলেজের প্রভাষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মেয়রপ্রার্থী মনোনয়নের জন্য নকলা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা হয়। এতে উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিতে হাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।