নকলায় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হেলেনা আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলায় বিএনপির পক্ষ থেকে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন হেলেনা আক্তার। তিনিই এ উপজেলার ইউপি চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী। ৩১ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনে তিনি অপর তিন প্রার্থীর সঙ্গে লড়বেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চন্দ্রকোণা ইউপিতে বিএনপির প্রার্থী হেলেনা আক্তার, আওয়ামী লীগের সাজু সাঈদ সিদ্দিকী, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. মমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হেলেনা বলেন, বিএনপির রাজনীতি করার কারণে তাঁদের পরিবারটি নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। প্রতিপক্ষের লোকজন তাঁকে নানাভাবে ভয় দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। নির্বাচনী প্রচারণার কাজে তাঁর কর্মীদের বাধা দিচ্ছেন। হেলেনা আক্তার আরও বলেন, নির্বাচিত হলে তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, নারীর অধিকার আদায়, নিরক্ষরতা দূর করতে কাজ করবেন।