নকলায় ওএমএসের ৩০২ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলা উপজেলার কুর্শা বাদাগৈর এলাকার একটি চালকল থেকে গত বৃহস্পতিবার রাতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৩০২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চালকলের মালিক মো. শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওএমএসের ওই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই চালকলে অভিযান চালানো হয়। এ সময় ওই চালকলের গুদাম ও একটি ট্রাক থেকে ওএমএসের ৩০২ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চাল অন্তত ১৫ মেট্রিক টন। এ ছাড়া চালকলের মালিককে গ্রেপ্তার ও ওই ট্রাকটি জব্দ করা হয়।