নকলায় প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলার ছত্রকোনা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গতকাল শনিবার দুপুরে যুবদলের নেতা মো. আবদুল মোতালেব (৩০) নিহত হয়েছেন। তিনি নকলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়-সাত বছর ধরে ১৬ শতাংশ জমি নিয়ে মোতালেবের সঙ্গে প্রতিবেশী আজগর আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে আজগর আলী ও তাঁর সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে মোতালেবের ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে মোতালেবের মৃত্যু হয়।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফছিহুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত মোতালেবের দেহে লাঠির আঘাতের চিহ্ন আছে।