নকলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলায় মোটরসাইকেলের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার কায়দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. নূরল আমীন (৮০)। তাঁর বাড়ি উপজেলার কায়দা গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে নূরুল আমীন পারিবারিক কাজে বাড়ি থেকে নকলা শহরে যাচ্ছিলেন। তিনি কায়দা গ্রামের বকুল মিলিটারির বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।