নকলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন জালাল ও রাশিদা দম্পতি। চিকিৎসাও নিয়েছেন সেখানে। চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার আগেই পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার চিথলিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের দয়ারপাড় গ্রামের মো. জালাল মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী রাশিদা বেগম (৪৫)। এ দুর্ঘটনায় এক মেডিকেল ছাত্রী আহত হন। তাঁর নাম জেরিন বেগম (২০)। তিনি শেরপুর শহরের বাসিন্দা এবং ময়মনসিংহ কমিউনিটি বেইজড মেডিকেল কলেজের শিক্ষার্থী।