নকলে বাধা দেওয়ায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় হাজী লাল মিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে এক ছাত্র ও তার বন্ধুরা। আহত শিক্ষককে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম আবদুল আওয়াল। সে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র।জানা গেছে, গতকাল গোপালগঞ্জ শহরের লাল মিয়া সিটি কলেজ পরীক্ষাকেন্দ্রে ওই ছাত্র নকল করার জন্য তার নির্ধারিত আসন পাল্টে অন্য একটি আসনে বসে। হলে দায়িত্বরত শিক্ষক নাজমুল ইসলাম বিষয়টি টের পেয়ে ওই ছাত্রকে নির্ধারিত আসনে বসতে বাধ্য করেন। পরীক্ষা শেষে কলেজের বাইরে এলে ওই ছাত্র ও তার বন্ধুরা মিলে শিক্ষক নাজমুলকে পিটিয়ে আহত করে। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।