নকলের দায়ে ১৬ পরীক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্নাতক পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সৈয়দপুর কলেজ স্টাডি সেন্টার পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষার্থীদের ার করেন। পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ জুন থেকে বাউবির স্নাতক (বিএ/বিএসএস) পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। সৈয়দপুর কলেজ স্টাডি সেন্টারে এবার স্নাতক পর্যায়ের পরীক্ষার্থী রয়েছেন ৩৪৯ জন। গতকাল সকালে ইংরেজি (বিইন-১৩০১) বিষয়ের পরীক্ষায় অংশ নেন ২৯৩ জন। সকালে এ পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরপরই এ কেন্দ্র পরিদর্শনে আসেন ইউএনও শফিকুল ইসলাম। কেন্দ্র পরিদর্শনকালে নকল করার দায়ে ইউএনও ওই ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
কেন্দ্রের সমন্বয়কারী উপাধ্যক্ষ নার্জিজ বানু পরীক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বাউবির সহকারী পরিচারক এ জেড এম মাসুদ মাহ্মুদ মল্লিক গতকাল শুক্রবার আকস্মিক এ কেন্দ্র পরিদর্শন করতে আসেন।