প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভবনের নকশা অনুমোদন করার পরিকল্পনা নিয়েছে সিলেট সিটি করপোরেশন। মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল শনিবার সিলেটে হাউজিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘বাংলাদেশে জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) প্রয়োগ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর এই পরিকল্পনার কথা জানান। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন আইইবি সিলেট কেন্দ্রের সভাপতি মুস্তাফা শাহরিয়ার।