প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতার অপব্যবহার করে রানা প্লাজার অবৈধ নকশা অনুমোদন করার মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ১ মার্চ আদেশের জন্য তারিখ ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এম আতোয়ার রহমান এ আদেশ দেন।
আজকের বিচার শুরুর আগে সোহেল রানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
অবৈধভাবে রানা প্লাজার নকশা প্রস্তুত, অনুমোদন, নির্মাণ ও গার্মেন্টস ব্যবসা পরিচালনার অভিযোগ এনে ২০১৪ সালের ১৫ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এস এম মফিজুল ইসলাম সাভার থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ওই কর্মকর্তা একই বছরের ১৬ জুলাই সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই ১৮ আসামির মধ্যে তিনজন পলাতক, ১৪ জন জামিনে ও সোহেল কারাগারে আছেন।