নকশিকাঁথাকে জামালপুরের ব্র্যান্ড ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশিকাঁথাকে জামালপুর জেলার ব্র্যান্ড নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ই-সার্ভিসের (এটুআই প্রোগ্রাম) পরিচালক যুগ্ম সচিব মো. আবদুল মান্নান।
গত রোববার ময়মনসিংহ বিভাগীয় পণ্যমেলায় নকশিকাঁথাকে জামালপুরের ব্র্যান্ড হিসেবে ঘোষণা করেন বিভাগীয় কমিশনার। বিষয়টি নিয়ে গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। বক্তব্য দেন ই-সার্ভিসের পরিচালক মো. আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন প্রমুখ। বক্তারা বলেন, জামালপুরের নকশিকাঁথা এখন বিশ্ববাজারে পরিচিত পণ্য। বর্তমানে শত শত নারী-পুরুষ নকশিকাঁথার কারখানায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ফলে গ্রামাঞ্চলে টেকসই উন্নয়ন হচ্ছে।