নগদ অর্থ ও চাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ। চিফ হুইপের তহবিল থেকে ওই সব এলাকার পরিবারপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন আবদুস শহীদ। তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার পানিবন্দী মানুষের জন্য চিফ হুইপ ১৯ মেট্রিক টন চাল দেন। এ ছাড়া মাধবপুর শিববাজার এলাকার পানিবন্দী অসহায় সাতটি পরিবারকে নগদ এক হাজার টাকা করে ও সুরানন্দপুর গ্রামের অসহায় পাঁচটি পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হয়।