নগর ও পরিকল্পনা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও পরিকল্পনা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্টুডিও কক্ষে এ নবীনবরণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্ল্যানার্স ইনস্টিটিউট, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি এম আলী আসরাফ এবং চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলাম। ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।