নগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি ও দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতারা। গতকাল শনিবার সকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও মো. ইউনুসের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ইয়াছির আরাফাত, আবু তাহের, ফয়সাল বাপ্পি, আজগর আলী, জাহেদুল হক, এ এম রাশেদ চৌধুরী, সেলিম উদ্দিন, তোফাজ্জল হোসেন, একরামুল হক, ফরহাদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গঠনতন্ত্র না মেনে বিবাহিত ও ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নগর ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে ঘোষিত এ কমিটি আমরা মানি না। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিলনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দারুল ফজল মার্কেটের সামনে এসে শেষ হয়।