নগর থেকে গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বৃহত্তম পাথর কোয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সড়কের অধিকাংশ সংস্কারহীন অবস্থায় রয়েছে। এ সড়কের শুরুর অংশ সিলেট নগরের আম্বরখানা মোড়। নগরের এ মোড় থেকে ভোলাগঞ্জ গ্রাম পর্যন্ত ১৩টি স্থানে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করবেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহানের নেতৃত্বে স্থানীয় নারী জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। সড়ক সংস্কারের দাবিতে নগর থেকে গ্রাম পর্যন্ত মানববন্ধন শুরু হবে আজ রোববার বেলা ১১টা থেকে। গতকাল শনিবার সকালে নগরের আম্বরখানা ও ভোলাগঞ্জ গ্রামে বিকেলে দুটি পৃথক সভার মাধ্যমে মানববন্ধনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট