নগর-পরিকল্পনা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নগর-পরিকল্পনা দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন (বিভাগ) এসব কর্মসূচির আয়োজন করে। ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক শেখ মো. মুরসালিন মামুন। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন মো. রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল করিম ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার খুলনা চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মো. আশরাফুল আলম। এর আগে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করা হয়।