নগর পরিচ্ছন্ন রাখার তাগিদ খুলনাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি। খুলনাবাসীর মধ্যে যদি কেবল যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা কমিয়ে আনা যায়, তাহলে অল্প দিনেই খুলনা পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে অন্যতম হয়ে যেতে পারে। শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে খুলনাবাসীকে একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল শনিবার খুলনার শহীদ হাদিস পার্কে ‘দেশটাকে পরিষ্কার করি-১৬’ দিবস পালন উপলক্ষে বক্তারা এসব কথা বলেন। ‘পরিবর্তন চাই’ খুলনার আয়োজনে শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বেলা ১১টার দিকে নগরের শিববাড়ী মোড় এলাকায় দিবসটি উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস। পরিচ্ছন্নতা অভিযান শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেলা দুইটার দিকে নগরের শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।