প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কেব্ল অপারেটর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ দুলালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার নগর পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় কেব্ল অপারেটররা। এর আগে তাঁরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করেন। তাঁরা ৩০ নভেম্বরের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় সারা দেশে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে নতুন একটি কেব্ল অপারেটর প্রতিষ্ঠানের ‘অবৈধ কার্যক্রম’ বন্ধ এবং দুলালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় স্মারকলিপিতে। এ জন্য ৩০ নভেম্বর পর্যন্ত অপারেটররা সময় দিয়েছেন।