নগর বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রত্যাখ্যানের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি ও এমইবি গ্রুপের পরিচালক শামসুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, চেক প্রত্যাখ্যান মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে হাজির না হওয়ায় আসামি শামসুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়ায় তা পরিশোধ করতে এমইবি গ্রুপ ২০১৩ সালের ১২ মার্চ ছয় কোটি ৬৭ লাখ ৬৮২ টাকার একটি চেক দেন আন্দরকিল্লা শাখার অনুকূলে। একই বছরের ২৭ মে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি প্রত্যাখ্যান হয়।