প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি এলাকায় গাড়ি ভাঙচুর মামলার অন্যতম আসামি চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জামিন পেয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদাৎ। আদালত তাঁকে জামিনের আদেশ দেন এবং ১০ জানুয়ারি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য করেছেন।শাহাদাৎ হোসেনের আইনজীবী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত ২৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন নেন শাহাদাৎ হোসেন। উচ্চ আদালতের ওই বেঞ্চ সোমবার (গতকাল) পর্যন্ত জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। সেই অনুসারে তিনি আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত ১০ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।’