নগর বিএনপির ৫৯ জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান ও শামসুল আলমসহ ৫৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলার বিচারকাজ শুরু হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলামের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ১২ ডিসেম্বর নগরের নাসিমন ভবনের সামনে ভাঙচুর, যানবাহন চলাচলে বাধা, জনমনে ভীতি সৃষ্টি, সরকারি কাজে বাধার অভিযোগে দ্রুত বিচার আইনের ৩ ও ৪ ধারায় নগরের কোতোয়ািল থানায় মামলা করা হয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ মামলায় কয়েক মাস আগে পুলিশ ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে৷ গতকাল এ মামলায় ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, ৫৯ জনের মধ্যে সবাই নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী।