নগর বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের চাহিদা মেটাতে নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে ‘নগর বিদ্যুৎ’ চালু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন। ৫০ থেকে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য খসড়া তৈরির কাজও চলছে। চীনের সোলারল্যান্ড নামের একটি কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করেছে সিটি করপোরেশন। ‘নগর বিদ্যুৎ চালুর উদ্যোগ হবে দেশসেরা একটি দৃষ্টান্ত’—এমন অভিমত সিলেট নগরের বিশিষ্টজনদের। এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী বলেন, ‘নগর বিদ্যুৎ চালু করার উদ্যোগ অবশ্যই দুঃসাহসী একটি পদক্ষেপ।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট