নগর ভবন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর ভবন নির্মাণে অর্থায়নের জন্য চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশন কার্যালয়ে সমঝোতা স্মারক সই হয়।
২৫তলাবিশিষ্ট নগর ভবনে নির্মাণে অর্থায়নে সহায়তা করবে পাওয়ার কনস্ট্রাকশন অব চায়না (পাওয়ার চায়না) নামের চীনের একটি প্রতিষ্ঠান। সমঝোতা স্মারকে পাওয়ার চায়নার পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট পান দেঙইউ ও সিটি করপোরেশনের পক্ষে প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।