নগর ভবনে ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের শেষ কর্মদিবস আজ বুধবার। এ উপলক্ষে গতকাল নগর ভবনে নাগরিকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নগর ভবনে অবস্থান করে দেখা গেছে, নকশা অনুমোদন নিতে প্রকৌশলীদের কক্ষে জটলা। এ ছাড়া ঠিকাদারেরা শেষ মুহূর্তে বকেয়া বিল নেওয়ার জন্য নথিপত্র নিয়ে এক কক্ষ থেকে আরেক কক্ষে দৌড়াদৌড়ি করছেন। মেয়রের কক্ষেও ছিল দর্শনার্থীদের ভিড়। এ প্রসঙ্গে মেয়র মো. মনিরুল হক বলেন, ‘মেয়াদের শেষ সময়ে নানা কাজের জন্য এসেছেন নগরের লোকজন। এ কারণে ভিড় বেশি।’ আজ বিকেলে দায়িত্ব নেবেন সিটি করপোরেশনের নতুন প্রশাসক ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।