নগর সমন্বয় কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভায় নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মেয়র মোল্লার হোসেন আকন্দ। পৌরসভার সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ কে এম জহুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান প্রমুখ।