নগর সরকার চান সাঈদ খোকন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুঞ্জীভূত সমস্যা নিরসনে বর্তমানে নগর সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল বৃহস্পতিবার গোপীবাগ সমবায় সোসাইটি মাঠে ডিএসসিসির ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ‘সিসি ক্যামেরার উদ্বোধন ও জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন৷
সাঈদ খোকন বলেন, নগরীতে বিভিন্ন সেবাদানকারী সংস্থা থাকলেও একটির সঙ্গে আরেকটির কার্যত কোনো সমন্বয় নেই। এই সমন্বয়হীনতার কারণে কাজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক সবুজমণ্ডিত পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার ক্ষেত্রে একটি সমন্বিত কর্তৃপক্ষ গঠন অত্যন্ত জরুরি।