নগরকান্দা ও বাউফলে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক এবং পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার লাশ দুটি উদ্ধার করে। নগরকান্দায় উদ্ধার হওয়া লাশটি মো. ইমরান হোসেনের (২৪)। তাঁর বাড়ি একই উপজেলার রসুলপুর গ্রামে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সালথার বটদিয়া এলাকা থেকে তিনি তিনজন যাত্রী নিয়ে তাম্বুলখানা যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে নগরকান্দার শাখপালদিয়া এলাকার একটি চকের খাদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মাছ বাজারসংলগ্ন খাল থেকে গতকাল সকাল নয়টায় অজ্ঞাতনামা তরুণীর লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের পরনে কামিজ ও গলা ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল। বয়স আনুমানিক ১৭-১৮ হতে পারে।