নগরকান্দায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলার বিএনপির সহসভাপতি মো. হাবিবুর রহমান ওরফে বাবুল তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৯ মে স্থানীয় সরকার বিভাগ (ইপ-১) অধিশাখার উপসচিব মোসা. কামরুন্নাহার স্বাক্ষরিত পত্রে এ বরখাস্তের আদেশ দেন। গত বুধবার আদেশের কপি উপজেলা কার্যালয়ে এসে পৌঁছায়। গত বছরের ৯ ডিসেম্বর দেশব্যাপী ১৮ দল আহূত অবরোধ চলাকালে নগরকান্দা-তালমা আঞ্চলিক সড়কের লস্করদিয়া এলাকায় ফরিদপুরের জেলা প্রশাসনের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক মো. সালাম ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েক ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।
নগরকান্দার ইউএনও মোহামঞ্চদ রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।হাবিবুর রহমান বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।