নগরকান্দার দুটি ইউনিয়ন সালথা থানার অন্তর্ভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দার মাঝারদিয়া ও বল্লভদী ইউনিয়নকে পাশের সালথা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়ন দুটি সালথার অন্তর্ভুক্ত হলেও পুলিশের কার্যক্রমের জন্য বাসিন্দাদের নগরকান্দা থানায় যেতে হতো। বিড়ম্বনায় পড়তে হতো তাদের।গত বৃহস্পতিবার সালথা উপজেলা পরিষদে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুল নোমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের উদ্ধৃতি দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বিষয়টি জানান। ২০০০ সালে ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয় সালথা থানা। ২০০৬ সালে আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয় সালথা উপজেলা। মাঝারদিয়া ও বল্লভদী ইউনিয়ন দুটি সালথা উপজেলার অন্তর্ভুক্ত হলেও এ ইউনিয়ন দুটি ছয় বছর ধরে নগরকান্দা থানার অধীনে ছিল।