নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করা হয়েছে’—এ অভিযোগ এনে নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী মারুফ হোসেনকে নগরকান্দায় অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। তবে মারুফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি নব্য আওয়ামী লীগারদের ষড়যন্ত্রের শিকার হয়েছি।’ গতকাল শনিবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদের সামনে আদর্শ শিশু শিক্ষালয় মাঠে নগরকান্দা আওয়ামী লীগ আহূত এক প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর, নগরকান্দা, সালথা ও ফরিদপুর সদরের তিন উপজেলা চেয়ারম্যান যথাক্রমে মনিরুজ্জামান সর্দার, দেলোয়ার হোসেন ও শামসুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বেলায়েত হোসেন।