নগরকান্দায় গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পূর্ব লস্করদিয়া গ্রামে রাফেজা বেগম (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো মৃতদেহ পুলিশ উদ্ধার করে।এ ঘটনায় রাফেজার বাবা সরোয়ার শেখ বাদী হয়ে জামাতা মিজানুর শেখসহ (২২) পাঁচজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে হত্যা মামলা করেছেন। পুলিশ গতকাল শুক্রবার রাফেজার শ্বশুর শহিদ শেখ ও দেবর মিরান শেখকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে রাফেজার ফুফু প্রতিবেশী সাজেদা বেগম পেঁয়াজ আনতে গিয়ে মিজানুরের খাটের নিচে তাঁর (রাফেজা) মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, মৃতদেহ উদ্ধারের সময় ওই বাড়ির সবাই পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।