নগরকান্দায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে আগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা উপজেলা কমপ্লেক্সসংলগ্ন সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের পেছনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী গিয়ে আগুন নেভায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান জানান, অগ্নিসংযোগের ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও কিছু কাগজপত্র পুড়ে গেছে।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হুসাইন আকন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।