নগরকে বসবাস উপযোগী রাখতে পরিকল্পনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরকে বসবাসের উপযোগী রাখতে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ, যাতায়াত-ব্যবস্থা ও শিশুদের খেলাধুলার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গত রোববার নগরের বিডিএস মিলনায়তনে ‘নগরায়ণ, যানজট ও পরিবেশ: প্রেক্ষিত বরিশাল’ শীর্ষক আঞ্চলিক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ডব্লিউবিবি ট্রাস্ট, নাগরিক উদ্যোগ, সেভ দ্য কোস্টাল পিপল, জিডিএস ও ব্রজমোহন কলেজ যৌথভাবে সকাল সাড়ে ১০টায় সেমিনারের আয়োজন করে।ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুছ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. হানিফ, বাপার কেন্দ্রীয় নেতা মহিদুল হক খান, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাশ, বরিশাল নগরের সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক আবদুর রশিদ খান, কাউন্সিলর তৌহিদুল ইসলাম প্রমুখ।সেমিনারে বক্তারা বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে জলাধার, মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান বাড়ানো প্রয়োজন। অপরিকল্পিতভাবে খাল, পুকুর ও নদী ভরাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশদূষণ প্রতিরোধে রাসায়নিক ও পয়োবর্জ্য পানিতে ফেলা বন্ধ করতে হবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান ও স্কোপের নির্বাহী পরিচালক এনায়েত হোসেন।