নগরবাড়ী ঘাটে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার নগরবাড়ী আমদানি-রপ্তানি ঘাটের ইজারা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার ঘাট এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। নগরবাড়ী আমদানি-রপ্তানি ঘাট বণিক সমিতি ও স্থানীয় আওয়ামী লীগ এই হরতালের ডাক দেয়। হরতালের কারণে বেচা-কেনা এবং জাহাজে পণ্য ওঠা-নামা বন্ধ ছিল। এদিকে ব্যবসায়ীরা ইজারাদারকে খাজনা দেওয়া বন্ধ করে দিয়েছেন। নগরবাড়ী ঘাট শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এম রফিকুল্লাহ বলেন, জেলা প্রশাসন নিয়ম ভেঙে ঘাট ইজারা দিয়েছে। তাই এলাকার ব্যবসায়ীরা ইজারা বাতিলের দাবিতে হরতাল ডেকেছেন।