নগরবাড়ী-বগুড়া মহাসড়কে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের গাড়াদহ কবরস্থানের কাছে গত মঙ্গলবার রাত ১১টার দিকে যাত্রীবাহী হিউম্যান হলারে ডাকাতি হয়েছে।ডাকাতেরা ছয়জন যাত্রীকে মারধর করে তাঁদের কাছ থেকে ২৩ হাজার ৩০০ টাকা ও চারটি মুঠোফোন নিয়ে গেছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে মজনু নামের একজন আহত হয়েছেন।আহত যাত্রী বগুড়া জেলার মজনু মিয়া বলেন, ‘চালক ভেতরের বাতি নিভিয়ে দেয় এবং যাত্রীবেশী ডাকাতেরা দা, চাকু ও ছুরি বের করে। তারা চলন্ত অবস্থায় যাত্রীদের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে সবাইকে সড়কের গাড়াদহ কবরস্থানের কাছে নামিয়ে হিউম্যান হলারটি নিয়ে শাহজাদপুরের দিকে চলে যায়। শাহজাদপুর থানার ওসি মো. জসিম উদ্দীন বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।