নগরে আজ অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের গণমিছিলের কারণে আজ সোমবার চট্টগ্রাম নগরে অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হবে। পুলিশের একটি সূত্র এ কথা জানায়।এদিকে, গতকাল রোববার দুপুরে বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বর থেকে পুলিশ বিএনপির চার কর্মীকে আটক করে। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। আটক নেতা-কর্মীরা হলেন: নগর বিএনপির কর্মী রমজান আলী, চন্দনাইশ উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর ও মিরসরাই ইউনিয়ন বিএনপির নেতা মুসা মিয়া। একই স্থানে জড়ো হওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়।