নগরে আমান ফিডের পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিডের আঞ্চলিক পরিবেশক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এক পরিবেশক
পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিডের আঞ্চলিক পরিবেশক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এক পরিবেশক

পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিডের আঞ্চলিক পরিবেশক সম্মেলন গত শনিবার সন্ধ্যায় নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম। অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা সাজ্জাদুল ইসলাম, কনসালট্যান্ট হাবিবুর রহমান, উপমহাব্যবস্থাপক হুমায়ুন কবির ও চট্টগ্রাম বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক লুৎফুর রহমান। পরিবেশকদের মধ্যে বক্তব্য দেন আলিফ পোলট্রির জামাল উদ্দিন, প্রগতি পোলট্রির গাজী শফিউল আজম, বেতবুনিয়া পোলট্রির তমিজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম অঞ্চলে মুরগির বাচ্চার চাহিদা মেটাতে নোয়াখালীতে একটি হ্যাচারি স্থাপন করা হচ্ছে। এটি চালু হলে প্রতি সপ্তাহে সাত লাখ মুরগির বাচ্চা সরবরাহ করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি।