নগরে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শারমিন সুলতানা (২৮) ও শিল্পী বেগম (১৭)। এ ব্যাপারে বাড্ডা ও মতিঝিল থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।পুুলিশ সূত্র জানায়, শিল্পী বেগম উত্তর বাড্ডার তেঁতুলতলা মোড়ে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্বামীর নাম মো. সুমন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শিল্পী ওই বাসার বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান। গোঙানির শব্দে ওই বাসার লোকজন ভেন্টিলেটর থেকে তাঁকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিল্পীর গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার পুরবাউনিয়ায়।পুলিশ জানায়, গত বুধবার মতিঝিল এজিবি কলোনির বি/৫৪/১/৮ নম্বর বাসায় গৃহবধূ শারমিন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান। বাসার লোকজন টের পেয়ে তাঁকে নামিয়ে শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শারমিনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।