নগরে শীতের হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলের পরিস্থিতি বেশি নাজুক। শীতের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শীতে দুস্থ ও ভাসমান মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে। কনকনে শীতে কর্মজীবীদের ঘরে বসে থাকার উপায় নেই। গন্তব্যে যেতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। শীতের প্রকোপ থেকে বাদ পড়েনি রাজধানীও। এবারের শীত কাবু তরে ফেলেছে ঢাকাবাসীকেও। ছবিগুলো গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে।

শীত থেকে বাঁচাতে শিশুকে ঢেকে গন্তব্যে যাচ্ছেন এক নারী। কামরাঙ্গীরচর চর, ঢাকা। ছবি: হাসান রাজা

শীতের কারণে স্থবির নগরজীবন। তবে থেমে নেই শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজ। উত্তরা, ঢাকা। ছবি: সাজিদ হোসেন

অভিভাবকের সঙ্গে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এসেছে শিশুটি। আগারগাঁও, ঢাকা। ছবি: জাহিদুল করিম

শীতজনিত রোগের কারণে শ্বাসকষ্ট দেখা দিয়েছে শিশুটির। শিশুটিকে নেবুলাইজ করা হচ্ছে। ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা। ছবি: আবদুস সালাম

কুয়াশা ভেদ করে আকাশের পথে উড়োজাহাজটি। বাউনিয়া, ঢাকা। ছবি: সাজিদ হোসেন

শীতের কারণে বাজারে কর্মব্যস্ততা কম। অলস সময়ে একটু ঘুমিয়ে নিচ্ছেন দিনমজুরেরা। কারওয়ান বাজার, ঢাকা। ছবি: সাজিদ হোসেন