নগরের সড়ক সংস্কারের আহ্বান চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাটা সড়ক দ্রুত মেরামত করার জন্য সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল শনিবার এক বিবৃতিতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ওয়াসা, টিঅ্যান্ডটি এবং কেজিডিসিএল—এই তিনটি সরকারি সংস্থার উন্নয়নকাজে নগরের সড়কগুলো খনন করা হচ্ছে। খননের পর গর্ত ভরাট করা হলেও সড়কের কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাচ্ছে। এতে যানজট তৈরি হচ্ছে।
চেম্বার সভাপতি জানান, চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকেরা অবস্থান করেন। এ কারণে বর্ষার আগে নগরের সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।