নগরের ৩২ সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু ২ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ৩২টি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২ ডিসেম্বর (১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে)। অনলাইনে এই আবেদন বিতরণ ও জমার কাজ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতি আবেদন ফরমের মূল্য ১৫০ টাকা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গতকাল সোমবার বিকেলে সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণি থাকা ১৪টি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি হবে ২৭ ডিসেম্বর। এ ছাড়া সবগুলো বিদ্যালয়কে তিনটি গুচ্ছ করে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে যথাক্রমে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর।
মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেন, বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তিনি জানান, এবার নতুন তিনটি বিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তির কাজ হবে।