নগ্ন নৃত্য ও জুয়ার মঞ্চ ভেঙে দিল প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া কলেজ মাঠে নগ্ন নৃত্য, জুয়া ও হাউজির মঞ্চ গতকাল শুক্রবার ভেঙে দেওয়া হয়েছে।
এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘কলেজ মাঠে নগ্ন নৃত্য ও জুয়া চালাচ্ছেন আ.লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবারই যাত্রার নামে নগ্ন নৃত্য প্রদর্শন ও জুয়া-হাউজি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রম না চালানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কলেজ মাঠে যাত্রার অনুমতি দেওয়া হয়নি।