নছিমন-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নছিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

উপজেলার আমিরগঞ্জ নামক স্থানে নরসিংদী-রায়পুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে খোকা মিয়া (৪৮) ও সদর উপজেলার বদরপুর গ্রামের আরমান মিয়ার ছেলে আবদুল রশিদ (২৮)। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে রায়পুরাগামী সিএনজিচালিত একটি অটোরিকশা আমিরগঞ্জে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী খোকা মিয়া ও আবদুর রশিদ।

আহত দুজনের মধ্যে মনির হোসেন নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উল্লাহ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।