প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের কয়রা বাজার এলাকায় নছিমন উল্টে আবদুল হাকিম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার হরিষপুর গ্রামে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, গতকাল রোববার দুপুরে উল্লাপাড়া থেকে মোহনপুরের কয়রা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে পাঁচ যাত্রী আহত হন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ